মুন্সীগঞ্জে জাতীয় পতাকা উত্তোলনের প্রশিক্ষণ

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ০৩:২০ পিএম

জাতীয় শোক দিবসে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলনে প্রশিক্ষনের প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসন। 

শনিবার (১৪ আগস্ট) সকালে জেলার শ্রীনগর উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করে। উপজেলার চকবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। 

১৫ আগষ্টে প্রতিটি ইউনিয়নে সঠিকভাবে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সে লক্ষ্যে উপজেলা স্কাউট দলের সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ প্রচারণা কর্মসূচি পালন করেন তারা। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনব কুমার ঘোষ বলেন, জাতীয় পতাকা আমাদের প্রাণের অনুভূতির জায়গা।  জাতীয় পতাকার মর্যাদা অক্ষুন্ন রাখতে হলে সঠিক নিয়ম জানাটা আমাদের খুব বেশি প্রয়োজন। সে নিয়ম জেনে এবং মেনে প্রতিটি দিবসে জাতীয় পতাকা যাতে সঠিকভাবে উত্তোলন ও নামানো হয়, সে কারণেই মাঠ পর্যায়ে তাদের এ প্রশিক্ষণ প্রচারণা কার্যক্রম চালানো। 

আরও পড়ুন: ময়মনসিংহে করোনা ও উপসর্গে ২৩ মৃত্যু

তিনি আশা ব্যক্ত করেন, দেশজুড়ে সর্বত্র নিযম নীতির ভিতরে থেকে জাতীয় পতাকার মান অক্ষুন্ন রেখে আগামীকাল জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও নামানো হবে। 

কর্মসূচিতে এছাড়াও শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভুঁইয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। 

একাত্তর/আরএইচ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর