একে অপরের জন্য কাজ করবো এটাই বাংলাদেশ: ফারুকী

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

দেশের ধর্মীয় সম্প্রীতি ও সংস্কৃতির বৈচিত্র্য রক্ষায় সরকারের নানা পরিকল্পনা রয়েছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ধর্ম-বর্ণ কোনো বিষয় না, একে অপরের জন্য কাজ করবো এটাই বাংলাদেশ। 

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোকজ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুকী বলেন, যেকোনো জাতির জন্য সামনে এগিয়ে যাওয়াটা হচ্ছে মুখ্য বিষয়। সামনে এগিয়ে যেতে গেলে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, পিছনে কোনো রাস্তা ফেলে এসেছি সেটির দিকে নজর রাখা। আজকে যে লোক ও কারুশিল্প মেলার সূচনা হচ্ছে, মেলার কাজই হচ্ছে ফেলে আসা রাস্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যাত্রাটা কেমন ছিলো সেটা বারবার খেয়াল রাখতে হবে। 

লোকজ উৎসবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখানে আসার সবচেয়ে বড় বাঁধা হচ্ছে এপ্রোচ সড়কটি প্রশস্ত নয়। এই সমস্যাটি সমাধান এখনই সম্ভব নয়। এ বিষয়টি নিয়ে আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। সমস্যার সমাধানে আমরা কাজ করছি।

এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মফিদুর রহমান, যুগ্ম সচিব হেলাল উদ্দিন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

মাসব্যাপী লোকজ উৎসবে থাকছে কারুশিল্প প্রদর্শনী, লোক জীবন, পুতুল নাচ, বায়স্কোপ, নাগর দোলা, গ্রামীণ খেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের থেকে কারু শিল্পীদের তৈরি বাহারি পণ্য সামগ্রী এবং উদ্যোক্তাদের কারুপণ্য প্রদর্শনের ব্যবস্থা। 

এবারের মেলায় কারুশিল্পীদের প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল স্থান পেয়েছে। এছাড়াও প্রতিদিন লোকজ মঞ্চে বাউল, পালা গান, ভাওয়াইয়া-ভাটিয়ালী গান, জারি-সারিগান, হাছন রাজার, শাহ আব্দুল করিমের গান, লালন সঙ্গীত, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। 

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর