এসএসএফের ডিজি অপরাধীকে আশ্রয় দিয়েছেন অভিযোগটি মিথ্যা: প্রেস উইং

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম

গার্মেন্টস কারখানার মালিক, অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে এসএসএফের মহাপরিচালক (ডিজি) তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (১৮ জানুয়ারি) ডেপুটি প্রেস সেক্রেটারি এসএসএফের একজন মুখপাত্রের দেওয়া বিবৃতির কথা উল্লেখ করে জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো, যেখানে দাবি করা হয়েছে যে ডিরেক্টর জেনারেল (ডিজি) এসএসএফ অপরাধে অভিযুক্ত আলী হোসেন শিশিরকে তার অ্যাপার্টমেন্টে আশ্রয় দিয়েছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা।

এসএসএফ-এর ওই মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, আলী হোসেন নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস কারখানার মালিক হিসেবে নিজেকে পরিচয় করিয়ে ডিজির ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তার সঙ্গে বৈধ স্ট্যাম্পে একটি ভাড়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

মুখপাত্র বিবৃতিতে আরো বলেন, তার বাসায় একজন অপরাধে অভিযুক্তকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। ১৮ জানুয়ারি রাত ৩টা ৪৫ মিনিটে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করতে আসে, তখন ডিজি তাকে ধরে নিয়ে যেতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলেন। ফেসবুকে দেওয়া পোস্টগুলো পুরোপুরি মিথ্যা ও বিকৃত। এটি কোনো তদন্ত ছাড়াই ডিজি, এসএসএফ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। এটি দায়িত্বজ্ঞানহীন একটি কাজ।

একাত্তর/আরএ
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, আকাশসীমা লঙ্ঘনের কয়েকটি ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বৈঠকে উত্থাপন করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে, এ...
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‍্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তা...
যে দেশই নিষেধাজ্ঞা দিক না কেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) তার নিজস্ব নিয়মে চলবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন প্রধান এম খুরশীদ হোসেন।শনিবার সকালে র‍্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালনের প্রথম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর