সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা বেঁধে হত্যা, ঘরের মালামাল লুট

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:২৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক এক সেনা সদস্যের বাড়িতে ঢুকে তার স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত-পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।

সোমবার দিনগত রাতে কলাপাড়ার নীলগঞ্জে সাবেক সেনা সদস্য আবুল কালাম বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে প্রতিবেশী ও নিহতের স্বজনরা টের পেয়ে কলাপাড়া থানা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলেও এ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কী কী মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনা সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের ওপর হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে মৃত পাওয়া গেছে। কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। 

নিহতের স্বজন ও এলাকার লোকজন জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢোকেন। এ সময় তাকে খাটের ওপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেওয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমারি, ড্রয়ার ভাঙা এবং মালামাল এলোমেলো ও ছড়ানো-ছিটানো দেখা যায়।

আরবিএস
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর