সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাত লাখ টাকার মালামাল জব্দ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৪ পিএম

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে জেলার পদ্মশাখরা ভোমরা, বৈকার, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা থেকে এক লাখ ৫০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, ভোমরা থেকে ৩৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা, বৈকারী থেকে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কুশখালি থেকে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে ৩৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, কাকডাঙ্গা থেকে তিন লাখ চার হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ আটক করা হয়।

এছাড়াও চান্দুরিয়া থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা মালামালের মূল্য সাত লাখ ১৬ হাজার ৫০০ টাকা। জব্দ মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএস
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর