সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারিদের ফেলে যাওয়া মালামাল জব্দ করেছেন বনবিভাগের সদস্যরা।  

শনিবার দিনগত রাত আড়াইটার দিকে সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদী থেকে এসব জব্দ করা হয়।

বনবিভাগ জানিয়েছে, সুন্দরবনের গহিন অরণ্য থেকে একদল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগ ও কোস্ট গার্ডের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালায়। 

এ সময় বনবিভাগ ও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারিরা নৌকা ফেলে সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভাগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুষঙ্গিক মালামাল জব্দ করেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারিরা সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসার সময় বনবিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালান।

এসময় সেখানে থাকা একটি নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুষঙ্গিক মালামাল জব্দ করেন। তবে, এসময় শিকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরও জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে। 

আরবিএস
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর