২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৫:৪৮ পিএম

দীর্ঘ ২২ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সুর্যমনি ইউনিয়নের রহমতনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. ফিরোজ বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের কবিরকাঠি গ্রামের বাসিন্দা মৃত মসজিদ হাওলাদার এর ছেলে। 

র‍্যাব সূত্রে জানা যায়, ২০০৩ সালে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সংঘর্ষে আসামি ফিরোজ ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং পায়ের রগ কেটে দেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন, যা পরে জিআর নং ২৯৪/০৩ হিসেবে নথিভুক্ত হয়। 

মামলার অন্যান্য আসামিরা ধরা পড়লেও ফিরোজ দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন। ২০০৭ সালে পটুয়াখালী জেলা দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানার আদেশ দেয়। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবিএস
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর