শরণখোলায় ২০ ফুট লম্বা অজগর উদ্ধার

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মালেকের বাড়ির বাগান থেকে ২০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার বিকেলে স্থানীয় সিপিজি ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করেন।

সোনাতলা কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) লিডার মো. খলিলুর রহমান জানান, গ্রামের মরিয়ম বেগম তার একটি ছাগল খুঁজে না পেয়ে দুপুর ১টার দিকে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে গিয়ে দেখেন, বিশাল একটি অজগর সাপ তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেঁচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে তাকে জানান। পরে তিনি তার সিপিজি সদস্য ও ভিটি আরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। 

তিনি আরও জানান, এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয় সাপটি। পরে তল্লাশি চালিয়ে তারা সাপটিকে উদ্ধার করা হয়। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি। 

শরণখোলা উপজেলা ভিটিআরটি টিমের প্রতিনিধি মো. আলম হাওলাদার জানান, বিশালাকৃতির অজগর সাপ লোকালয়ে ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে শিশু ও গবাদি পশু নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ভয়ে বাগানে বের হতে ভয় পাচ্ছেন। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সোনাতলা গ্রামের তজুর গেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে উদ্ধার হওয়া সাপটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন বনে ছেড়ে দিয়েছেন। 

এ ঘটনায় বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেয়ার পাশাপাশি সাপকে পিটিয়ে না মারার অনুরোধ জানিয়েছেন এ কর্মকর্তা। 

আরবিএস
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর