চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ ৩ জন আটক

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৯:৪৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্ডবিল রেলগেট মোড়ে প্রাইভেটকার তল্লাশি করে আড়াই কেজি স্বর্ণালঙ্কারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে প্রাইভেটকার, স্বর্ণালংকার ও চোরাকারবারিদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর থানার বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩০), দর্শনার শ্যামপুরে নুর ইসলামের ছেলে মো. বাপ্পী (৩৫) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(৩২)।

আরও পড়ুন: দৌলতদিয়া যৌনপল্লীতে গণটিকা কার্যক্রম শুরু

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসান দর্শনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি অফ সিলভার রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৭-৮৩৩২ সিরিয়ালের) আটক করে। পরে তল্লাশি করে প্রায় আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়। এগুলো বিশেষ কায়দায় সিটের নিচে রাখা ছিলো। এসময় ওই প্রাইভেটকারটিও জব্দ করা হয়।


একাত্তর/আরএ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর