জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না: নুর

আপডেট : ১৬ মে ২০২৫, ০৯:৪০ পিএম

একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিলো, রাজনৈতিক ধান্দাবাজের একটা দোকানে পরিণত করেছিলো। আজকে জুলাই গণঅভ্যুত্থানকে কোনো কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজের হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে এমন অভিযোগ করে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি (ডাকসু) নুরুল হক নুর বলেছেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই জুলাই কারো বাপ-দাদার সম্পত্তি না। কোনো গোষ্ঠীর একক কৃতিত্বও না।

শুক্রবার (১৬ মে ) সন্ধ্যায় নরসিংদী পৌর ঈদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, গত ১৬ বছরে স্কুল-কলেজ থেকে শুরু করে সচিবালয়ে এমন কোনো জায়গা নাই যেখানে আওয়ামী দুঃশাসনের ছোবল পড়ে নাই। এই রকম দুঃশাসন ঠেকাতে নাগরিকদের ক্ষমতায়ন করতে হবে।  

তিনি আরও বলেন, আজকে সংবিধান সংশোধনের কথা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের মতো কথা বলা হচ্ছে কিন্তু এদেশের আমজনতার ভাগ্য উন্নয়নের জন্য তেমন কোনো পদক্ষেপ গত ৯ মাসে আমরা দেখতে পারি নাই। টেন্ডারবাজি, স্কুল কলেজের সভাপতি-সম্পাদক নিয়ে হামলা মামলা হচ্ছে। আমরা দেশটাকে যে দখলদার মুক্ত করলাম কিন্তু জুলাই পরবর্তী একই চিত্র দেখতে পাচ্ছি। 

জুলাই পরবর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও আমরা শঙ্কিত উল্লেখ করে সাবেক এ ছাত্রনেতা বলেন, বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বন্দর চট্টগ্রাম। করিডোরের নামে এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে খাল কেটে কুমির আনছে এই সরকার। 

এদিন জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলার সকল উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

আরবিএস
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর