তারা আসনে ভাগ বসাতে চায়, বিএনপি এবার তা দেবে না: বরকতউল্লা বুলু

আপডেট : ১০ জুন ২০২৫, ১০:২৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে দেশের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ মানুষের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে চায়। বিএনপি এবার কোনো দলের সাথে ঐক্য করতে চায় না। 

তিনি আরও বলেন, তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ, যারা ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি, জোটের সাথে ছিলো, যুগপৎ আন্দোলনে ছিলো তাদের সাথে ঐক্য হবে। তাদের নিয়ে জাতীয় সরকার গঠন হবে কিন্তু জামায়াত ভাবছে আমার তাদেরকে নিবো। অন্য দলও ভাবছে তাদের না নিলে অস্তিত্ব সংকটে পড়বে। আর তারাই একটি সংকট সৃষ্টি করে ঐক্য চায়, আসনে ভাগ বসাতে চায়, বিএনপি এবার সে ভাগ দেবে না।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ীর নিজ গ্রাম পশ্চিম মির্জানগরে দলের নেতা-কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বরকতউল্লাহ বুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে আন্দোলন সংগ্রামের যে নির্দেশনা দেবেন, সেটি বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মী একাত্মতা ঘোষণা করে তা পালন করার জন্য প্রস্তুত রয়েছে। 

এসময় আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।

এদিন মতবিনিময় সভায় বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ ও যুবদলের সাবেক আহ্বায়ক রুস্তম আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। 

আরবিএস
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
সরকারের ঢালাও বিরোধিতা না করে ভুলত্রুটি শুধরে দেওয়ার গঠনমূলক রাজনীতি করতে চায় বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে টেক্সটাইল খাতের দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে আন্তর্জাতিক মেলায় বিরোধীদলীয় নেতাকে প্রধান...
ভারতের ভোটার তালিকায় অনিয়ম ও কারচুপির অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়া দিল্লি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতা ও কংগ্রেস...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় ‘বলাকা’য় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর