সহকারী পুলিশ সুপার পরিচয়ে থানায় হুমকি, রূপগঞ্জে প্রতারক গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:৩৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকারিয়া আহমেদ তাফাদার ওরফে রাজন নামে এক ভুয়া সহকারী পুলিশ সুপার পরিচয়ধারী প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (১৫ জুন) ভোরে সিলেট ওসমানী বিমানবন্দরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকারিয়া আহমেদ তাফাদার ওরফে রাজন হবিগঞ্জের জকিগঞ্জ থানাধীন কসকনকপুর এলাকার মৃত আব্দুর সবুরের ছেলে। 

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, কয়েকদিন দিন আগে একটি মামলার বিষয় নিয়ে জাকারিয়া আহমেদ তাফাদার ওরফে রাজন নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে রূপগঞ্জ থানাধীন চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মফিজুল ইসলামকে ফোন দিয়ে চাপ সৃষ্টি করে ও বিভিন্ন ভয়ভীতি দেখায়। এসময় তার কথায় কিছুটা সন্দেহ হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

তিনি আরও জানান, পরে তার বিষয়ে তদন্ত করলে সে ভুয়া সহকারী পুলিশ সুপার বলে তারা নিশ্চিত হয়। এমনকি সে বিগত সময়ে দেশের বিভিন্ন থানায় নিজেকে কখনও সহকারী পুলিশ, র‍্যাব কর্মকর্তা, গোয়েন্দা পুলিশে কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলো।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিলেট বিমানবন্দরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যবহৃত একটি মোবাইল ফোন, সহকারী পুলিশ সুপারের ভুয়া আইডি কার্ড ও একটি ফিল ক্যাপ পাওয়া যায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। পরে দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। 

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর