দুই দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৬:০৬ পিএম

আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে চাকরি থেকে অব্যাহতি ও কেটে নেয়া বেতনের টাকা ফেরতসহ দুই দফা দাবিতে টানা কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। 

রোববার (১৫ জুন) তাদের কর্মসূচির ১৯তম দিন। গত ২৭ মে থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। 

এদিন বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা জানান, শুধুমাত্র আওয়ামী সরকারের নেয়া প্রকল্প হওয়ায় এই প্রকল্প থেকে তাদের বাদ দেয়া হচ্ছে। তাদের দাবি নিয়োগদাতাদের বহাল রেখে অন্যায়ভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম ঢাকতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়ার চেষ্টা করা হচ্ছে। 

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার যেখানে নারী ক্ষমতায়নের কথা বলছে ঠিক তখনই তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে নতুন বৈষম্যে ফেলা হচ্ছে। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দ্বিতীয় পর্যায়ের তথ্য আপা প্রকল্পে কর্মরত সকল জনবলকে রাজস্বখাতে স্থানান্তরসহ দুই দফা দাবিতে টানা ১৯ দিনের মত এই কর্মসূচি পালন করেছেন তারা।

তাদের দুই দফা দাবি হলো, পদ সৃষ্টি করে কর্মরত সব জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং কেটে নেওয়া বেতন ও অন্যান্য ভাতা ফেরত দেয়া।

আরবিএস
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম...
‎“অটিজম ও মানবতা- প্রতিটি জীবনেরই মূল্য আছে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএমইউতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর