সুনামগঞ্জে দুই কিলোমিটার সড়ক বেহাল দুই যুগ ধরে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৬:৩৫ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশা-নোয়াবন্দ সড়কের দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টি হলে জমছে পানি। খানাখন্দ থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। 

এদিকে এক যুগ ধরে সমাধান চেয়েও প্রতিকার পাচ্ছে না জনপ্রতিনিধিরা। যদিও এলজিইডির কর্মকর্তারা বলছেন, সড়ক সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। 

দুই কিলোমিটার সড়কজুড়েই খানাখন্দ। উঠে গেছে পিচ ঢালাই। রিকশা, ইজিবাইজ, মোটর সাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা হেঁটে যেতেও কষ্ট হয় সেখানকার মানুষের।

এক যুগ ধরে সুনামগঞ্জের ধর্মপাশা-নোয়াবন্দ সড়কের এমন অবস্থা। সংস্কার না হওয়ায় দুর্ভোগ নিত্য সঙ্গী হাজারো মানুষের।

আরও পড়ুন: পাবনায় অস্ত্রের মুখে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

এলাকার লোকজন জানান, এলজিইডির অধীনে উকিলপাড়া চৌরাস্তা মোড় থেকে নোয়াবন পর্যন্ত সড়কে মেরামত হয়েছিলো ২০০৪ সালে। কিন্তু সেটি মাত্র চার-পাঁচ বছর স্থায়ী হয়। জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কার করার জন্য একাধিকবার দরখাস্ত করলেও এখন পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। 

সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ।

নোয়াবন্দ, দুর্বাকান্দা, মুরাদপুরসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। 



একাত্তর/আরবিএস 

সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে একটি যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান ও লোকাল বাসের চারমুখী সংঘর্ষে এক ভ্যানগাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
মুন্সীগঞ্জে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার ও হাঁটার সময় বালুভর্তি একটি বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর)...
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া আনতে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষায় ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ শিক্ষা নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে...
আমদানি শুল্কের কারণে ভারতে কমেছে বৈধভাবে স্বর্ণ আমদানির পরিমাণ। আর এর সুযোগ নিয়ে ব্যাপক হারে বেড়েছে চোরাচালান।
তৈরি পোশাক খাতে এই মুহূর্তে কোনো প্রকৃত শ্রমিক আন্দোলন হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে এবং পতিত আওয়ামী লীগ রাজনৈতিক সহিংসতা...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর