চারদিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন ৯ জেলে

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:৩২ পিএম

চারদিন সাগরের ঢেউয়ের সঙ্গে লড়াই করে অবশেষে প্রাণে বেঁচে ফিরলেন ৯ জেলে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার চারদিন পর তাদের বৃহস্পতিবার পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর সংলগ্ন সাগর থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়। তবে ডুবে যাওয়া ট্রলারের বাকি তিন জেলে উদ্ধার হয়েছে কিনা- এর সঠিক কোনো খবর পাওয়া যায়নি বলে জানায় নৌপুলিশ। 

উদ্ধার জেলেরা জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার পশ্চিম মঠের খাল এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকূল’ নামের ট্রলারটি ১২ মাঝিমালাসহ গত ৫ জুলাই গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরদিন ৬ জুলাই সকাল ৬টার দিকে উত্তাল সাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়ার কাছে ট্রলারটি ডুবে যায়।

উদ্ধার হওয়া ট্রলারের মাঝি কবির হোসেন বলেন, ট্রলারে থাকা রিং বয়া ও ফ্লুট আঁকড়ে ধরে একত্রে ভেসে থাকতে থাকেন তারা ১২ জনই। প্রথমে সবাই একত্রে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ঢেউ ও স্রোতের তোড়ে তিনজন জেলে আলাদা হয়ে যান। বাকি ৯ জন প্রাণপণ লড়ে বেঁচে ছিলেন। চারদিন সাগরে ভেসে ভেসে তারা চলে আসেন রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে। বুধবার সকালে মাছ ধরতে যাওয়া একটি জেলে ট্রলার তাদের ভেসে থাকতে দেখে উদ্ধার করে দুপুরে রাঙ্গাবালী নৌপুলিশের কাছে হস্তান্তর করেন। 

উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। 

তারা জানান, চারদিন তারা খাবার ও বিশুদ্ধ পানি ছাড়াই লবন পানি খেয়ে সাগরে ভাসছিলেন। প্রচণ্ড ঝড়-বৃষ্টি, ঢেউ আর মৃত্যুভয়কে সঙ্গী করে বেঁচে ফেরার সংগ্রাম চালিয়ে গেছেন। 

তবে উদ্ধার হওয়া জেলেদের দেয়া তথ্যমতে, বাকি তিন জেলে উদ্ধারের সঠিক কোনো খবর পাওয়া যায়নি।

খোঁজ না পাওয়া ওই জেলেরা হলেন- পাথরঘাটার হোগলাপাশা গ্রামের খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রী। 

ট্রলার মালিক আলমগীর খলিফার ভাই পরিচয় দিয়ে জহির মাঝি নামের এক ব্যক্তি জানান, রাঙ্গাবালীর অপরপ্রান্ত থেকে নিখোঁজ তিন জেলেকেও পাওয়া গেছে।  

এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া ৯ জেলেকে চরমোন্তাজ স্লুইস বাজারে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রলার মালিককে খবর দেয়া হয়েছে। তারা আসলে জেলেদেরকে হস্তান্তর করা হবে। বাকি তিন জেলের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। শোনা যাচ্ছে তাদেরকেও পাওয়া গেছে। কিন্তু সেটা নির্ভরযোগ্য সূত্র নয়। 

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া জেলেরা ফ্লুট নিয়ে ভেসে ছিলো। সাগরে থাকা অন্য জেলেরা তাদের দেখে উদ্ধার করে। পরে সংবাদ পেয়ে আমরা গিয়ে সোনারচর সংলগ্ন আন্ডারচর এলাকা থেকে আমরা তাদেরকে উদ্ধার করে চরমোন্তাজ নিয়ে আসি। 

আরবিএস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর