পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আরও ২৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম

পঞ্চগড়ের আলাদা দুই সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ২৪ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (১৬ জুলাই) ভোররাতে পঞ্চগড় সদরের চাকলারহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত পুশইন করার পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আটকদের মধ্যে একজন ভারতীয় বলে প্রাথমিকভাবে জানা গেছে । তার পরিচয় নিশ্চিতসহ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি। আটক অন্যদের বাড়ি  নড়াইল ও বাগেরহাট জেলায় । 

এ নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে আটকদের মধ্যে ছয়জনকে পঞ্চগড় সদর থানায় ও ১৭ জনকে বোদা থানাসহ মোট ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। 

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তে ঠেলে দেয়া ২৩ জনকে বিজিবি জিডি মূলে থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের পরিচয় যাচাই করছি। বর্তমান তাদের শারীর অবস্থার বিষয়টি দেখা হচ্ছে এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পঞ্চগড়ের আলাদা দুই সীমান্তে ২৪ জনকে পুশইন করে বিএসএফ। এরপর আমাদের বিজিবির টহল দল তাদের আটক করে। এর মধ্য একজন তার ঠিকানা সঠিকভাবে না বলতে পারায় তদন্ত চলছে। এ বিষয় নিয়ে বিজিবির সাথে পতাকা বৈঠক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আইনি প্রক্রিয়ার জন্য আটকদের মধ্যে ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবিএস
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর