রংপুরে এলপিজি স্টেশনের ট্যাংকার বিস্ফোরণে নিহত এক, আহত ১৫

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

রংপুর নগরীর একটি এলপিজি স্টেশনের গ্যাস ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বিস্ফোরণে অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই স্টেশন ঘিরে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। 

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর সিও বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত সোহাগ একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ঘটনার সময় সোহাগসহ আরও কয়েকজন সেখানে ট্যাংকার মেরামতের কাজ করছিলেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতদিন আগে ট্যাংকারে লিকেজ ধরা পড়ায় বন্ধ ছিলো গ্যাস সরবরাহ। আজ সকাল থেকে মেরামতের কাজ চলছিলো। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এসময় মেরামত কাজে নিয়োজিত চার কর্মীসহ আহত হন অন্তত ১৫ জন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত প্রকৌশলীর পরিচয় (সোহাগ) নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। 

তিনি আরও বলেন, আহতদের ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণে আশপাশের অন্তত অর্ধশত ঘরবাড়ি ও দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও সুনির্দিষ্ট ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রংপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বাদশাহ মাসউদ আলম বলেন, আমরা এলাকা ঘিরে রেখেছি। বিস্ফোরণের কারণ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।  

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ট্যাংকারে অতিরিক্ত চাপের কারণেই ঘটে এই বিস্ফোরণ। এ ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরবিএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর