‘আমাদের লড়াইটা কেবল বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী’

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম

জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন রুখতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে এদেশকে যারা পেছন থেকে ধরে রাখতে চায় সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই চলমান থাকবে। সেই সাথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) পদযাত্রা শেষে হবিগঞ্জ শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামের সামনে আয়োজিত পথসভায় তারা এসব কথা বলেন। 

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদ পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ-দখলদারির রাজনীতি ফিরে আসছে, আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের এই লড়াইটা কেবল বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়াব্যাপী। আমরা দেখেছি বাংলাদেশি সীমান্তে হত্যা হচ্ছে। ভারতীয় মুসলিমদের বাংলাদেশি বলে পুশ-ইন করা হচ্ছে। আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আমরা দেখেছি কয়েকদিন আগে যৌথ বাহিনী দ্বারা যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমনভাবে চাঁদাবাজির বিরোধিতা করি, তেমনভাবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি। 

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা হবিগঞ্জের স্বাস্থ্য সমস্যার কথা জানি। কিছু হলেই ঢাকা বা সিলেট যেতে হয়।

আরও যোগ করেন, হবিগঞ্জের দূরদূরান্তে থাকা মানুষরা স্বাস্থ্যসেবা পায় না। হবিগঞ্জের তরুণরা কর্মসংস্থান পায় না। আমরা নতুন বাংলাদেশে স্বাস্থ্যসেবার সব সিন্ডিকেট ভেঙে দিতে চাই। যেখানে স্বাস্থ্যসেবা তৈরি করা হবে। তরুণদের কর্মসংস্থান তৈরি করা হবে। লুটেরা-দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে।

এসময় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, অল্প কিছুদিন হলো যাত্রা শুরু করেছি, আপনাদের এই হাজারো উপস্থিতি আমাদের উৎসাহ যুগিয়েছে।

তিনি আরও বলেন, এই নতুন বাংলাদেশ নির্মাণ করতে হলে বাংলাদেশকে যারা পেছন থেকে ধরে রেখেছে সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।

বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে, আমরা আপনাদের সাথে নিয়ে রাজপথে নামবো বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নতুন বার্তা দিতে চাই বাংলাদেশে, দক্ষিণ এশিয়াতে আমরা চাই শান্তি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্বের রাষ্ট্র, বাংলাদেশে কোনো আঘাত আমরা মেনে নেবো না। মোদি সরকার বাংলাদেশের মুসলিমসহ অন্য কোনো নির্যাতন হলে আমরা প্রতিবাদ করবো। 

এসময় এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাসহ দলটির হাজারো কর্মী-সমর্থক সেখানে উপস্থিত ছিলেন।  

আরবিএস
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজের আট দিন পর এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া গেছে। পরে গোপনে মরদেহটি দাফন করতে গেলে খবর পেয়ে তা উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর