প্রবল স্রোতে ভেঙে পড়লো পাটুরিয়া লঞ্চঘাট, বিপাকে ২১ জেলার মানুষ

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙে পড়েছে পাটুরিয়া লঞ্চঘাট। এর ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিন-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। 

লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, পদ্মায় প্রবল স্রোতে কয়েকদিন ধরে লঞ্চঘাট এলাকায় লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছিলো। হঠাৎই আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে তীব্র স্রোত আঘাত হানে লঞ্চঘাটে। এতে জেটির খুঁটির নিচের মাটি সরে যায়। একটি জেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে নদীতে। অপর জেটিও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে। দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে অপর জেটিও সম্পূর্ণভাবে ভেঙে নদীতে পড়ে যায়। 

তিনি আরও জানান, এর পরপরই লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। দুর্ভোগে পড়েন নদী পারাপার হতে আসা যাত্রীরা। বাধ্য হয়ে তারা এখন ফেরি দিয়ে নদী পারাপার করছেন। 

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে এ সমস্যা দেখা দিলেও কর্তৃপক্ষ আগাম কোনো প্রস্তুতি নেয় না। এবারও যথাসময়ে ব্যবস্থা না নেয়ায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের উপ-পরিচালক মো. সেলিম শেখ বলেন, ঘটনাটি আমরা জানার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে আমাদের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ, তাই যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে আমরা আমাদের রিজার্ভ ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরও বলেন, বর্তমানে বর্ষা মৌসুম চলায় ভেঙে যাওয়া জেটিগুলো তাৎক্ষণিকভাবে মেরামত করা সম্ভব নয়। আপাতত সেগুলো উদ্ধার করে সংরক্ষণ করা হবে। বর্ষা শেষে উপযোগী পরিবেশ তৈরি হলে জেটিগুলো স্থায়ীভাবে মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করা হবে। 

আরবিএস
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর