মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৫:২২ পিএম

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে সংসদ ভবন এলাকায় জুলাই ঘোষণাপত্র পাঠের স্টেজের সামনে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন— মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, মানিক মিয়া এভিনিউ থেকে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধদের অবস্থা গুরুতর নয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

দগ্ধ বিল্লাল হোসেন বলেন, গত বছর এই দিনে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে যান। গ্যাস বেলুনটি হেলিকপ্টার এর মত তৈরি করা হয়েছিলো। স্টেজের সামনে গ্যাস বেলুন টানাটানিতে বিস্ফোরণে অন্তত ১০জন দগ্ধ হয়।

আরবিএস
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি বাসায় এসি’র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের বাবা-মা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর