হাসপাতালবিহীন রাঙ্গাবালীতে নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম

সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পটুয়াখালীর হাসপাতালবিহীন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৯ আগস্ট) নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দলের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় সাত শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যার রোগীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা লোকজন জানান, দুর্গম দ্বীপাঞ্চলে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির সার্জন লেফটেন্যান্ট  কমান্ডার মো. নজরুল ইসলাম বলেন, এটি যোগাযোগ বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা। এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে অবহেলিত। সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করতে৷ পাশাপাশি প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। আশা করছি- দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত এসব মানুষ আমাদের চিকিৎসা সেবা থেকে উপকৃত হবেন। তারা সামান্যতম উপকৃত হলেও  আমাদের এই প্রচেষ্টা সফল হবে। 

নৌবাহিনী জানায়, দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরবিএস
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর