নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ইউসূফ নামে এক ব্যবসায়ীকে মারধর করে তার হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী ইউসূফ জানান, তিনি দীর্ঘদিন ধরে কর্নগোপ এলাকায় রহিম মার্কেটে দোকান ভাড়া নিয়ে ভাঙ্গারীর ব্যবসা করে আসছেন। কিছুদিন ধরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী শফিকসহ তার লোকজন তার কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। ভয়ে কয়েকদিন আগে ৫০ হাজার টাকাও তিনি তাদেরকে দেন।
এদিকে সোমবার রাতে বাকি টাকা নিতে শফিকের নেতৃত্বে তার লোকজন ইউসূফের ব্যবসা প্রতিষ্ঠানে যায়। এসময় টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ইউসূফের বাম হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীকের মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দেশের ইতিহাসে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ
সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, আট সদস্য আহত