অপহরণকারী নিজেই দিচ্ছিলেন উদ্ধারের পরামর্শ, গ্রেপ্তার চার

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৪২ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাহকে (৮) উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দুপুরে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া আব্দুল্লাহ মেজবাহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে। 

গ্রেপ্তাররা হলেন- ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০), এবং বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।

পুলিশ জানিয়েছে, উজ্জ্বল শেখ পরিকল্পিতভাবে একই গ্রামের শিশু আব্দুল্লাহ মেজবাহকে অপহরণের উদ্যোগ নেন। এ কাজে ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে ৫০০ টাকা দেন এবং কাজ শেষে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেন। একইভাবে রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের অর্থ দিয়ে তাদের ঋণ পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার ফলে তারা সম্মত হন।

গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের উজ্জ্বল শেখের দোকানে গেলে, পরিকল্পনা অনুযায়ী উজ্জ্বল তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলেন। পরে জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় তাকে অপহরণ করে মুক্তিপণ দাবির পরিকল্পনা করেন। এরপর শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়, যেখানে রোজিনা বেগম তার পাহারাদারের দায়িত্বে ছিলেন।

ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অপহরণকারী উজ্জ্বল শেখ শিশুটির স্বজনদের সঙ্গে থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। তবে তাদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করে পুলিশ সন্দেহ করে এবং তদন্ত শুরু করে।

পরবর্তীতে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, উপ-পরিদর্শক তারক বিশ্বাস ও আজিজুর তালুকদার এবং সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে রোববার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশু অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবিএস
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর