পদ্মায় ধরা পড়লো ১০ মণের শাপলা পাতা মাছ!

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৪:০১ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি ফাঙ্গাস বা শাপলা পাতা মাছ ধরেছেন স্থানীয় জেলেরা। মাছটির ওজন ১০ মণ তিন কেজি। মাছটিকে দৌলতদিয়া বাজারের একতা মৎস্য আড়তে নিয়ে আসা হলে, সেটাকে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় জমায় সেখানে।

দৌলতদিয়া বাজারের একতা মৎস আড়তের মালিক রেজাউল ইসলাম জানান, রোববার (২৯ আগস্ট) ভোরে দৌলতদিয়ায় ৭ এবং ৬ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা নদীতে জাল ফেলে জেলে বাবু সরদার। এ সময় দৈত্য আকৃতির বিশাল এ মাছটি ধরা পড়ে। 

পরে মণ প্রতি আট হাজার টাকা দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন রাজবাড়ীর মাছ ব্যাবসায়ী কুটি মন্ডল।

image


দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা জেলে বাবু সরদার বলেন, এখন থেকে পনের বছর আগে একবার এ ধরনের মাছ দেখেছিলাম। রোববার ভোরে জাল ফেলার কিছুক্ষণ পরেই মাছটি পাওয়া যায়। নৌকায় থাকা সকল জেলে একত্রে টেনে মাছটিকে তুলে নিয়ে আসি। আমরা ভয়ে ছিলাম। এখন মাছটিকে ৮০ হাজার টাকায় বিক্রি করতে পেরে আনন্দিত আমরা।

আরও পড়ুন: মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু 

রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান বলেন, এটি একটি সামুদ্রিক মাছ। আমাদের এই অঞ্চলে সাধারনত পওয়া যায় না। মাছটিকে ফাঙ্গাস বা শাপলা পাতা মাছ বলা হয়। এ জাতীয় মাছগুলো খুব সুস্বাদু। শাপলা পাতা মাছগুলো মাটি কামড়িয়ে চলাচল করে যে কারণে এই মাছ খুব একটা ধরা পড়ে না। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারনে হয়ত মাছটি দিক হারিয়ে এদিকে চলে এসেছে। 


একাত্তর/আরবিএস  

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর