রাঙ্গাবালীতে বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বানৌজা শের-ই-বাংলা নৌঘাটির অধিনায়ক কমডোর এম আশরাফুজ্জামান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তিনি উপজেলার বাহেরচর বন্দরে অবস্থিত সার্বজনীন কালীবাড়ি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি কোড়ালিয়া বাজার সার্বজনীন পূজা মণ্ডপ, পূর্ব বাহেরচর দাসবাড়ি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তায়ও নেওয়া হয়েছে আলাদা উদ্যোগ।

পূজামণ্ডপ পরিদর্শনকালে কমডোর এম আশরাফুজ্জামান বলেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে নৌবাহিনী স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। রাঙ্গাবালীর প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে সবার জন্য নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় থাকে।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার মহসিন মৃধা, রাঙ্গাবালী পূজা উদযাপন কমিটির সভাপতি রাধাকান্ত কর্মকার, প্রধান পুরোহিতসহ পূজা আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আরবিএস
উৎসবের আলোয় যখন ঢেকে যায় শহর থেকে গ্রাম, নতুন পোশাকের সুবাসে মেতে ওঠে শিশু থেকে বৃদ্ধ—ঠিক তখনই সমাজের কোনো এক কোণে থমকে থাকে বহু অভাবী মানুষের দিন। তাদের কাছে পূজার আনন্দ মানে কেবলই দীর্ঘশ্বাস। তবে...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুনরায় চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে এবার সরকারি সংস্থা বোয়েসেলসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর