ট্রাম্পের প্রেস সেক্রেটারির যোগ্যতা ঘিরে তোলপাড় যুক্তরাষ্ট্র

ব্রিফিংয়ে একাধিক ভুল!

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পিএম

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো হিমশিম খান তিনি। এরপরই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, আইনজীবী হিসেবে নিজেকে দাবি করলেও যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে আইন অনুশীলনের বৈধ লাইসেন্স আদৌ তাঁর আছে কি না!

বিতর্কের সূচনা হয় যখন যুক্তরাষ্ট্রের নজরদারি সংস্থা ‘ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি’ ক্যালিফোর্নিয়া স্টেট বারে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সংস্থাটির দাবি, ক্যাটি জ্যাকারিয়া বিভিন্ন টেলিভিশন টকশো এবং ক্যালিফোর্নিয়ার একটি রক্ষণশীল অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে নিজেকে আইনজীবী পরিচয়ে উপস্থাপন করেছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।


প্রেস সেক্রেটারি হিসেবে ক্যাটির নাম ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁকে একজন আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে, পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যেই তাঁর লাইসেন্স থাকার প্রামাণ্য নথি পাওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়া স্টেট বার নিশ্চিত করেছে, ক্যাটির বিবাহিত বা কুমারী, কোনো নামেই সেখানে কোনো লাইসেন্সের রেকর্ড নেই। ২০১১ সালে পেপারডাইন ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে ডিগ্রি অর্জন করলেও যুক্তরাষ্ট্রে শুধু আইন বিষয়ে পড়াশোনা করলেই আইন অনুশীলনের সুযোগ পাওয়া যায় না; এর জন্য নির্দিষ্ট বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাইসেন্স নিতে হয়।


বিতর্ক আরও বাড়ে মঙ্গলবারের সেই ১৪ মিনিটের সংবাদ সম্মেলনে। এক সাংবাদিক ক্যাটিকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক কোন রাজ্য থেকে বার পরীক্ষা পাস করেছেন? জবাবে পরিষ্কার কোনো উত্তর না দিয়ে ক্যাটি রহস্যজনকভাবে বলেন, যখন আমি চীনে যাই।

উল্লেখ্য, পেশাগত প্রোফাইল অনুযায়ী তিনি বেইজিংয়ের একটি ল ফার্মে কাজ করলেও কোনো বিদেশি নাগরিক চীনে বার পরীক্ষা দেয়ার সুযোগ পান না। পুরো বিষয়টি নিয়ে ক্যাটি এক বিবৃতিতে জানান, তিনি আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত আইনে কাজ করেছেন এবং তাঁর প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রে লাইসেন্স থাকার বিষয়টি তিনি স্পষ্ট এড়িয়ে যান।

ক্যাটির এই প্রথম সংবাদ সম্মেলনটি সমালোচনার ঝড় তুলেছে। তিনি বেশিরভাগ সময় লিখিত খাতা দেখে কথা বলেছেন, মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং একপর্যায়ে ভুলবশত প্রেসিডেন্ট ট্রাম্পকে নিজের 'স্বামী' বলে সম্বোধন করে বসেন!


সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ও বর্তমানে টেলিভিশন উপস্থাপক জেন সাকি এই ব্রিফিংকে কমেডি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এর সাথে তুলনা করে কটাক্ষ করেছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর এই নতুন মুখপাত্রের পাশেই দাঁড়িয়েছেন এবং প্রথম ব্রিফিং সফল হয়েছে বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত আগস্টে ক্যারোলিন লিভিট দায়িত্ব ছাড়ার পর ৪১ বছর বয়সী ক্যাটি জ্যাকারিয়াকে এই পদে আনা হয়। তবে ক্যালিফোর্নিয়া বারে যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে হোয়াইট হাউসের এই নতুন মুখপাত্রের ওপর প্রশাসনিক চাপ যে আরও বাড়বে, তা একপ্রকার নিশ্চিত।

একাত্তর/এআরএস
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা নির্দেশ এবং ইউক্রেনের নেতৃত্ব পরিবর্তনের দাবির পর এবার নিজেদের কড়া ও স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি...
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালী নিয়ে সংকট চরম রূপ নেয়ার মধ্যেই এক নজিরবিহীন ও উসকানিমূলক কাণ্ড ঘটিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের ৯টা-৫টার বাঁধা ধরা নিয়মের বাইরে গিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পুনরায় চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে এবার সরকারি সংস্থা বোয়েসেলসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর