এতিমের অর্থ আত্মসাৎ: মাদারীপুরে সমাজসেবা কর্মকর্তাসহ দু'জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১৩ পিএম

মাদারীপুরে সরকারি অর্থ ও এতিমখানার অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অনু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- শাহ মাদার দরগাহ শরীফের সুপার মোহাম্মদ আল আমিন এবং মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পাণ্ডে।  

দুদকের অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত দুই কর্মকর্তা যৌথভাবে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মাধ্যমে আর্থিক সুবিধা নিয়েছেন। তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় মৃত ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামে ভুয়া ফাইল তৈরি করে এবং জাল ব্যাংক হিসাব খুলে সরকারি অর্থ উত্তোলন করেন। 

তদন্তে আরও দেখা যায়, তারা প্রায় ৪৩ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ইসলামী ব্যাংক মাদারীপুর শাখায় প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য ডিপোজিট স্কিমের অর্থে অনিয়ম করে ৪৭ লাখ টাকা এবং শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদানকৃত ১১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সব মিলিয়ে আত্মসাৎকৃত মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি এক লাখ টাকা। 

দুদক জানায়, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন আইন, ১৯৪৭ সালের ৫(২) ধারা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। 

দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদান আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

আরবিএস
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর