নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা ও বিষখালীতে চলছে ইলিশ নিধন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম

২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা চলছে। এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চললেও মাছ ধরা বন্ধ হচ্ছে না। এলাকার মানুষের অভিযোগ, অভিযানের সঙ্গে যুক্তদের কেউ কেউ গোপনে জানিয়ে দেন কোথায় অভিযান চলবে। যে কারণে মাছ ধরা পুরোপুরি বন্ধ হয় না। 

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। ৪ঠা অক্টোবর থেকে শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা। অথচ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা চলছেই। এলাকার লোকজন জানান, সুগন্ধা নদীর বারৈকরন, মাটিভাঙা, খোজখালি, দপদপিয়া, বিষখালি নদীর হদুয়া, চল্লিশকাহনিয়া, বড়ইয়া ও পালট এলাকায় অভিযান এড়িয়ে নৌকা ও ট্রলার দিয়ে নদীতে চলছে ইলিশ ধরা। 

এসব এলাকায় স্পিডবোট ও ট্রলার নিয়ে মৎস্য বিভাগ অভিযান চালালেও অভিযানের টিম ফিরে গেলে আবার মাছ ধরতে নদীতে নামে জেলেরা। এলাকার লোকজনের অভিযোগ, অভিযানের সঙ্গে যুক্ত কেউ জেলেদের জানিয়ে দেন অভিযানের খবর। 

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, প্রজনন মৌসুমে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেজন্য জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অবিরাম অভিযান চালাচ্ছে। 

৪ঠা অক্টোবর থেকে ১৭ই অক্টোবর পর্যন্ত ঝালকাঠি জেলায় ৭৩টি মোবাইল কোর্ট ও ১৮০টি অভিযান হয়েছে। 

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫৬ কোটি টাকার মূল্যের কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে প্রশাসন। উপজেলার আনন্দবাজারে অভিযান চালিয়ে ১৬টি দোকান ও চারটি গুদাম থেকে জালগুলো...
ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে সাড়ে সাত লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার সকালে অভিযান চালিয়ে ভোলা বাসস্ট্যান্ড থেকে এ জাল জব্দ করা হয়।
চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ...
ঝালকাঠির সুগন্ধা নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজের পানিতে মেশা তেল অপসারণে জেলা প্রশাসনের আট সদস্যের আরেকটি কমিটি বৃহস্পতিবার কাজ শুরু করেছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের তিন...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর