ভোলায় সাড়ে সাত লাখ মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম

ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে সাড়ে সাত লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার সকালে অভিযান চালিয়ে ভোলা বাসস্ট্যান্ড থেকে এ জাল জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মেহেদী হাসান জানান, কোস্টগার্ড দক্ষিণ জোন গোপন খবরের ভিত্তিতে সকালে ভোলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি করে সাড়ে সাত লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এরপর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

 

একাত্তর/জো
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর