দ্বিতীয় বৃহত্তম পিপিপি প্রকল্প লালদিয়া বন্দর বাস্তবায়নে ডেনমার্ক

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম

বাংলাদেশের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প লালদিয়া কন্টেইনার টার্মিনালের বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপি মোলার মায়েরস্ক। ছয় হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হবে তিন বছরে।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ৩০ বছর মেয়াদি চুক্তি করে ডেনমার্কের এ প্রতিষ্ঠানটি। 

এসময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার অব. এম সাখওয়াত হোসেন, পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও ডেনমার্কের ক্রিস্টিয়ান মিলার।

এম সাখাওয়াত হোসেন বলেন, বন্দরে বিনিয়োগ নিয়ে যত সন্দেহ আছে সব দূর হবে এ চুক্তির মাধ্যমে। এটি এ সরকারের সবচেয়ে বড় অর্জন। 

তিনি আরও বলেন, এ প্রকল্পে ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে এপি মায়েরস্ক। তিন বছরের এ প্রকল্পে দেশের শত শত যুবকের কর্মসংস্থান হবে।

বিদেশিদের বিনিয়োগের আহবান জানিয়ে তিনি বলেন, আমরা বিদেশিদের আহবান জানাই এখানে বিনিয়োগের জন্য। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ খুবই ভালো। সবাই এখানে সাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারেন।

পিপিপির প্রধান কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বলেন, আমাদের আকাঙ্খা উচ্চ, এখন নজর দিচ্ছি অবকাঠামো উন্নয়নে। আগামী চার বছরের মধ্যে আমরা আরো চারটি  বন্দরের চুক্তি করবো।

তিনি যোগ করেন, বাংলাদেশ হবে ম্যানুফ্যাকচারিং হাব, এ হিসেবে লালদিয়া আমাদের প্রথম পদক্ষেপ।

আরবিএস
তিন দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় একটি বেসরকারি বিমান যোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর