খুলনায় আদালত চত্বরে দু'জনকে গুলি করে হত্যা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে হাসিব ও রাজন নামের দুই যুবক নিহত হয়েছেন। 

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, নিহত দু'জন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। রাজনের নামে ছয়টা মামলা আছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে চারটি মোটরসাইকেলে জেলা ও রাজ্য আদালতের সামনে আসে ছয় যুবক। এসময় তারা সেখানে দাঁড়িয়ে থাকা হাসিব ও রাজনের ওপর খুব কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাসিব। আহত অবস্থায় পড়ে থাকেন রাজন। 

এদিকে গোলাগুলির সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও আইনজীবীরা ভয়ে চারদিকে ছোটাছুটি শুরু করেন। 

পরে পুলিশ হাসিবের মরদেহ এবং রাজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসকরা রাজনকে মৃত ঘোষণা করেন। কারা এই হত্যায় জড়িত সে ব্যাপারে কিছু এখনও জানা যায়নি। 

ঘটনার পরপরই আদালতের কার্যক্রম সাময়িক বন্ধ ছিলো। নিহত হাসিব নগরীর নতুন বাজার এবং রাজন বাগমারা এলাকার বাসিন্দা। 

আরবিএস
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর