দিনাজপুরে ছাত্র আন্দোলনে হামলার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ (৩৮) এবং পৌর আওয়ামী লীগের সদস্য কাজী কাদেরকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে।  

বুধবার (১৭ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার হারুনুর রশিদ ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের পাঁটশাও এলাকার ৫ নম্বর ওয়ার্ড পরিষদ সদস্য এবং ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। 

গ্রেপ্তার অপরজন কাজী কাদের পৌর আওয়ামী লীগের সদস্য এবং ২০১০ সালে পৌর শহরের নূরজাহানপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার। 

পুলিশ জানিয়েছে, গত বছরের ৪ আগস্ট পৌরশহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র–জনতার ওপর হামলার চালানোর অভিযোগে ২৪ আগস্ট মামলা করা হয়েছে। ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া ওই মামলায় হারুনুর রশিদ এবং কাজী কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আসামিদেরকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

আরবিএস
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর