বিয়ের দুই মাস না যেতেই গলায় দড়ি উঠলো সাথীর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১৪ এএম

বিয়ের দুই মাস না যেতেই পটুয়াখালীর কুয়াকাটায় শ্বশুড়বাড়ি থেকে ঘরের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয়েছে গলায় ফাঁস দেয়া নববধূর ঝুলন্ত মৃতদেহ। 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়া‌র্ডের পাঞ্জুপাড়ায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পাঞ্জুপাড়া গ্রামের বা‌সিন্দা ইলেকট্রিক মিস্ত্রী জাহিদুল ইসলামের সাথে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের আব্দুর রশিদের মেয়ে সাথীর দি মাস আগে  পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয়ে মনোমালিন্য চলছিলো। 

এরিমধ্যে বৃহস্পতিবার বেলা ১২টার পর সাথী তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এসময় তার স্বামী জাহিদুল ছিলেন পটুয়াখালীতে। স্ত্রীর মোবাইল দীর্ঘক্ষণ বন্ধ পেয়ে প্রতিবেশীদের কাছে স্ত্রীর খোঁজ নিতে বলেন তিনি। এসময় প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে তার ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন। 

আরও পড়ুন: ভৈরবে অধিক গতিতে লাইনচ্যুত মালবাহী ট্রেন, বিঘ্নিত যোগাযোগ

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাতে লোহার দরজা ভেঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, মৃতদেহের পাশে একটি চিঠি পাওয়া গেছে। তবে চিঠিতে কি লেখা আছে তা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা যাবে না। 

রাতেই মরদেহ উদ্ধার করে মহিপুর থানায় আনা হয়েছে। দায়ের করা হয়েছে একটি অপমৃত্যুর মামলা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/আরএইচ

মঙ্গলবার রাতের খাবার খেয়ে দোতলায় ঘুমাতে যাওয়া ১৭ বছরের তরুণ রিফাত গাজীকে বুধবার সকালে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরে বাগানে সুপারির খোল (পাতা) খুঁজতে যাওয়া মিনু বেগম (৪৬) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর