জামালপুরে বন্যা অবনতি, পানিবন্দি ৮০ হাজার মানুষ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:০৮ পিএম

উজানের পাহাড়ী ঢলে জামালপুরে যমুনা-ব্রহ্মপুত্রসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ এই ছয় উপজেলার ৩৬টি ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ পৌরসভার অন্তত ৮০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, গেলো ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে চার সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

পানিবন্দী মানুষ জেলার বিভিন্ন উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন। বন্যা দুর্গত এলাকায় রাস্তা তলিয়ে যাওয়ায় যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে নৌকা। পানি বৃদ্ধি অব্যহত থাকায় প্রতিদিন বিচ্ছিন্ন হচ্ছে বিভিন্ন এলাকা।

আরও পড়ুন: বিপদসীমার ওপরে বইছে পদ্মা, পানিবন্দী ১০ হাজার পরিবার

দুর্গত এলাকায় শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্যের সংকট তৈরি হয়েছে। বন্যায় জেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

বানভাসীদের জন্য ১৫৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন। ইসলামপুরে একটি ও দেওয়ানগঞ্জের তিনটি আশ্রয় কেন্দ্রে ছয় শতাধিক ভানবাসী মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ ৮০টি মেডিক্যাল টিম গঠন করেছে।


একাত্তর/আরবিএস  

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর