নেত্রকোণায় ভোটকেন্দ্রগুলোতে বিদ্যুৎ বিভ্রাট, আতঙ্কে কর্মকর্তারা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

নেত্রকোণায় ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও সদর উপজেলার ভোটকেন্দ্রগুলোতে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও গেলো দুইদিনে কয়েকটি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ও আগুন দেওয়ার চেষ্টা ঘিরে আতঙ্কে রয়েছেন দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তারা। 

এর আগে আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার বিভিন্ন ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছিল প্রশাসন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস থাকলেও বুধবার সন্ধ্যার পর একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে। এতে দায়িত্ব পালন নিয়ে উদ্বেগে পড়েছেন প্রিজাইডিং ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সদর উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তা আসমা বিনতে রফিক জানান, কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা থাকার কথা। তারপরও কেন একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে- এ বিষয়টি জানতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলতে হবে। 

তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে প্রশ্ন উঠলেও প্রশাসন বলছে, ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এখন দেখার বিষয়, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কতটা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা যায়। 

আরবিএস
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর