ধানের শীষে ভোট দেয়ার অপরাধে তালাক, গৃহবধূর পাশে দাঁড়ালো বিএনপি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম

ফেনীতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দিয়েছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায়।

অভিযোগ অনুযায়ী, ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে আগেই ভোট দিতে নিষেধ করেছিলেন। জীবনের প্রথম ভোট দিতে স্বামীর বাধা উপেক্ষা করে তিনি ভোটকেন্দ্রে যান। পরিবারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন কাওসার। তর্কাতর্কির একপর্যায়ে ভোটের দিন সন্ধ্যায় স্ত্রীকে মুখে তালাক দেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে বিষয়টি নজরে আসার পর তারেক রহমান ওই গৃহবধূ ও তার তিন সন্তানের ভরণপোষণ, লেখাপড়া ও সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জহুরার বাড়িতে যান।

ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা জহুরা ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সন্তানদের হাতে উপহার তুলে দেন।

জানা গেছে, ফেনী সদর উপজেলার মধুয়াবাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সঙ্গে ২০১৩ সালে কাওসারের বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে—আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮) ও ইসরাত জাহান ইসমাত (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা চলছে।

আরবিএস
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর