বনরক্ষীদের ফাঁড়ি সংলগ্ন জেলেপল্লী থেকে ছয়জনকে অপহরণ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম

এবার পূর্ব সুন্দরবনের শেলারচর জেলেপল্লীতে হানা দিয়েছে বনদস্যুরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে শেলারচর থেকে অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু করিমশরীফ বাহিনী। এ ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি মোবাইল ফোনে বলেন, শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বনদস্যু করিম-শরীফ বাহিনী শেলারচরের জেলেপল্লীতে হানা দেয়। দস্যুরা অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়। 

অপহৃত জেলেরা হলেন- খাইরুল (৩৫), ফারুক (২৮), সামসুল ইসলাম (২৫), সফরুল (৩২), মারুফ (২৮) ও মিলন (৩০)। তাদের বাড়ি কয়রা, রামপাল ও মোরেলগঞ্জ এলাকায়। 

এছাড়াও বৃহস্পতিবার রাতে দুবলার লইট্রাখালী এলাকায় জেলেদের একটি ট্রলার দস্যুরা নিয়ে গেছে বলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

শেলারচরের মৎস্য ব্যবসায়ী আরিফুল হক মিঠু বলেন, এতদিন সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় বনদস্যুরা মুক্তিপণের দাবিতে জেলেদের ধরে নিয়ে যেতো। এখন দস্যুরা বনরক্ষীদের টহল ফাঁড়ি সংলগ্ন জেলেপল্লীতে হানা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। শুক্রবার রাতে ছয় জেলেকে অপহরণের পরে চরের জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এভাবে দস্যুদের তাণ্ডব চলতে থাকলে সুন্দরবন ও সাগর কেন্দ্রিক মাছের ব্যবসা বন্ধ হয়ে যাবে। চরম দুর্ভোগে পড়বে জেলেরা। 

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসার মো. শরিফুল ইসলাম জানান, সুন্দরবনের শ্যালার চরের জেলে পল্লী থেকে ট্রলার ও জেলে অপহরণ করে নিয়ে যাওয়ার কথা তিনি জেনেছেন। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। 

আরবিএস
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর