আপত্তিকর অবস্থায় পেয়ে দাদির সাথে নাতির বিয়ে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪০ পিএম

(প্রতীকী ছবি)

আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর ২৫ বছরের প্রতিবেশী নাতির সঙ্গে ৫৫ বছর বয়সী দাদির বিয়ে দিয়েছে এলাকাবাসী। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দাদি-নাতির বিয়ের বিষয়টি গণমাধ্যমকেকে নিশ্চিত করেছেন বড়হিত ইউনিয়নের বিয়ের কাজী মোহাম্মদ নুরুল্লাহ।  

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় নওপাড়া গ্রামে বিয়ের রেজিস্ট্রি হয়েছে। বিয়েতে পাঁচ লাখ টাকার দেনমোহর করা হয়। নতুন দম্পতি সম্পর্কে প্রতিবেশী দাদি-নাতি।  

নওপাড়া গ্রামের কামাল হোসেন বলেন, বিয়ের পর মিষ্টি বিতরণ করা হয়েছে। ওই দাদির স্বামী পাঁচ বছর আগে মারা গেছেন। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রতিবেশী নাতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন তিনি। পরদিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে স্থানীয় মুরুব্বিরা সালিশে বসে তাদের বিয়ের সিদ্ধান্ত দেন। তবে এরপরই নাতি পালিয়ে যান। পরে স্থানীয়রা দাদিকে নাতির বাড়িতে তুলে দিয়ে আসেন।

একদিন পালিয়ে থাকার পর রোববার (৫ সেপ্টেম্বর) ওই যুবক বাড়ি ফেরেন। পরে ওইদিন আবার স্থানীয়রা সালিশে বসে সোমবার (৬ সেপ্টেম্বর) বিয়ের তারিখ নির্ধারণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার তাদের বিয়ে হয়।

বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল জানান, অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন আছেন। দাদি-নাতির বিয়ের বিষয়টি তার জানা নেই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, বিয়ের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় আসেননি।  


একাত্তর/এসএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর