মেহেদী দিয়ে হাতে ফোসকা, কোম্পানিকে লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১১ এএম

মানিকগঞ্জের দোকান থেকে মেহেদী কিনে হাত রাঙানোর পরের দিন দুই হাত ফুলে যায় ও ফোস্কা পড়ে এক নারীর। চিকিৎসকের পরামর্শে তার হাত ভালো হয়ে যায়। পরে 'স্মার্ট অ্যাকটিভ কোণ' নামের সেই মেহেদী কোম্পানির বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ করেন ওই নারী। অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে একলাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। জরিমানার ২৫ শতাংশ অর্থাৎ ২৫ হাজার টাকা পেয়েছেন ওই নারী।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গত ২৭ আগষ্ট অনন্যা আলম নামে এক নারী মানিকগঞ্জ শহরের তিপ্তি প্লাজা মার্কেটের ভাই ভাই কসমেটিকস থেকে 'স্মার্ট অ্যাকটিভ কোণ' নামের মেহেদ ক্রয় করেন। ওই মেহেদী হাতে দেওয়ার পর ওই নারীর হাত ফুলে যায় ও ফোস্কা পড়ে যায়। 

image


তিনি আরও জানান, ওই নারী ৩১ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর স্মার্ট অ্যাকটিভ কোণ মেহেদীর বিক্রেতা, পরিবেশকসহ অভিযোগকারীর উপস্থিতিতে প্রথম দফায় শুনানি গ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নির্দেশে স্মার্ট অ্যাকটিভ কোণ মেহেদীর উৎপাদনকারী প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস অ্যান্ড টয়লেট্রিস লি. কে মঙ্গলবার দুপুরে শুনানির জন্য ডাকা হয় এবং শুনানিতে প্রতিষ্ঠানটির প্রতিনিধি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভুক্তভোগীর চিকিৎসা ব্যয় বহন করতে সম্মত হন।

আরও পড়ুন: মাসুদ আখুন্দকে প্রধান করে আফগান সরকার ঘোষণা

ওই মেহেদীর মোড়কে পণ্যের উপাদান এবং ব্যাবহারবিধি উল্লেখ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা আরোপ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, অভিযোগকারী অনন্যা আলম আরোপিত জরিমানার ২৫ শতাংশ অর্থ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের কাছ থেকে মঙ্গলবার দুপুরে গ্রহণ করেন।


একাত্তর/আরবিএস  

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর