দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত করতে কাজ করছে সরকার: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

গত ১৭ বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে তা একদিনে শেষ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ (অপু)। তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো। দারিদ্র্য, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর বালুর মাঠ এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী নদী-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আজ মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ বলেন, দেশকে এগিয়ে নিতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করা হবে বলেও জানান তিনি। 

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, পুলিশ সুপার মো. এহতেশামুল হক, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ওয়া‌দিয়া শাবাব, সদর উপ‌জেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেত্রীবৃন্দ।

আরবিএস
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর