চাঁপাইনবাবগঞ্জে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ‘নবাব খাল’ পুনঃখনন শুরু

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৪ পিএম

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি ব্যয়ে ‘নবাব খাল’ পুনঃখনন কাজ শুরু হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রুহুলবাঁধ এলাকায় এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তাঁর একটিই উদ্দেশ্যে ছিল ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা করতে বৃষ্টি ও নদীর পানি খালের মাধ্যমে এনে সেচকাজে ব্যবহার করা। এই পানি ব্যবহার করে খাদ্য উৎপাদন বাড়ানো। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দায়িত্ব গ্রহণের একই উদ্দেশ্যে অর্থাৎ খাদ্য উৎপাদন বৃদ্ধিতে খাল খননের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেও খাল খনন শুরু হলো।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলো তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এরইমধ্যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে। খুব শিগগিরই কৃষকদের ফার্মার কার্ড দেয়া হবে। এছাড়াও খাল খননসহ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী দেয়ার প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা থেকে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের নবাব খাল পুনঃখননে ব্যয় হবে ৫ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকা।

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর