পাম্পে দীর্ঘ লাইন, সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম

লক্ষ্মীপুরে জ্বালানি তেলের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, যানবাহন চালক ও যাত্রীরা। তেলের জন্য পাম্পগুলোতে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলেও চাহিদামতো তেল পাচ্ছেন না কেউ। ফলে একদিকে যেমন চালকদের আয় কমেছে, অন্যদিকে সড়কের দীর্ঘ সারির কারণে শহরে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, বর্তমানে পাম্পগুলোতে তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে।

পিকআপ চালক সিরাজ মিয়া জানান, আগে যেখানে সহজেই তেল পাওয়া যেতো, এখন ১০ লিটারের জায়গায় দেওয়া হচ্ছে মাত্র ২ লিটার। ফলে একই গাড়িকে বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে।

ট্রাক চালক মো. রাসেল বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তেল পাইনি। ২ লিটার তেল দিয়ে তো গাড়ি চালানো সম্ভব না।

একই সুর যাত্রীবাহী বাস চালক আবুল কালাম ও পিকআপ চালক জাহিদ হোসেনের কণ্ঠেও। তারা জানান, তেলের অভাবে ঠিকমতো রাস্তায় গাড়ি নামানো যাচ্ছে না, যার প্রভাব পড়ছে তাদের সংসারে।

মোটরসাইকেল চালক রিপন মিয়ার মতে, দিনের অর্ধেক সময় তেলের লাইনেই চলে যাচ্ছে। যাত্রী শাহিনুর বেগম অভিযোগ করেন, গাড়ি সংকটের কারণে একদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অন্যদিকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।

এদিকে, তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারির কারণে লক্ষ্মীপুর শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিচ্ছে। আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাস টার্মিনাল থেকে উত্তর তেহমুনি পর্যন্ত প্রায় দুই ঘণ্টা যানজট লেগে থাকতে দেখা গেছে।

ভুক্তভোগীরা দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, তেলের সরবরাহ স্বাভাবিক করা না গেলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।

একাত্তর/আরএ
লক্ষ্মীপুর পৌর শহরের জুয়েলার্সের দোকান থেকে কাস্টমারকে দেখানোর কথা বলে ২২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। লক্ষ্মীপুরের জুয়েলার্স ব্যবসায়ীদের তৎপরতা ও জেলা...
সংসদে সহায়তার কথা বললেও বাইরে গিয়ে সরকারের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করার জন্য বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তার প্রশ্ন, ছয়...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক।
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসান ঘটিয়ে রোহিঙ্গাদের নিরাপদ,...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর