লক্ষ্মীপুরে দুই হোটেলকে লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে বর্জ্য ফেলে ব্লকেজ সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর দায়ে লক্ষ্মীপুরে দুই খাবরের হোটেলকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনার নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোহাম্মদীয়া হোটেলকে ৬০ হাজার টাকা এবং নুরজাহান হোটেলকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া একই দিন ভবানীগঞ্জ ইউনিয়নের চকবাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম পণ্য বিক্রির দায়ে ফয়েজ সাইকেল মার্টকে ছয় হাজার টাকা জরিমানা ও জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে আটক করেছে পুলিশ।
লক্ষ্মীপুরের রায়পুরে পোলট্রি খামার গড়ার আড়ালে প্রায় দুই মাস ধরে ছদ্মপরিচয়ে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। স্থানীয়দের হাতে আটক ও...
ভালোবাসার টানে সুদূর চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারের সঙ্গে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে...
বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার নামে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী...
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খোলা পাম তেলের...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ‘প্রকাশনা উৎসব ২০২৭’।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর