লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন, ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার শাখার প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় এক নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে জেলার রায়পুর উপজেলার মীরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

সন্দেহভাজন আটকের ইমন খান। তিনি কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের বাসিন্দা এবং কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সোমবার রাতে তিনজন মিলে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার বাউন্ডারি দেয়ালের ভেতরে থাকা মূল গ্রিল গেটে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে ব্যাংক ভবনে আগুন লাগেনি; আগুন দেওয়া হয়েছিলো গেটে। আগুন ধরানোর প্রায় ১০ সেকেন্ডের মধ্যে তা নিজে থেকেই নিভে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র সিসিটিভি ফুটেজ দেখে জানায়, রাতের আঁধারে ব্যাংকের গেটের সামনে আগুনের শিখা জ্বলে ওঠে। এ সময় গেটের পাশে একজনকে চলাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর আবারও আগুনের ঝলকানি দেখা যায় এবং পরে হালকা রঙের পোশাক পরা একজনকে দ্রুত দৌড়ে ঘটনাস্থল ছাড়তে দেখা যায়।

রাতের বেলায় ব্যাংকের ফটকে আগুন ও পেট্রল নিক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নিজাম উদ্দিন ভূঁইয়া আরও জানান, আটক ইমন খানের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের রায়পুরে পোলট্রি খামার গড়ার আড়ালে প্রায় দুই মাস ধরে ছদ্মপরিচয়ে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। স্থানীয়দের হাতে আটক ও...
ভালোবাসার টানে সুদূর চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারের সঙ্গে গড়ে ওঠা ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে...
লক্ষ্মীপুরের রায়পুরে পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া পাঁচটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছেন বিশেষজ্ঞ দলের সদস্যরা।
বিদ্যুৎ সংযোগ ও মিটার দেওয়ার নামে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী...
বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার জেরে পদত্যাগের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা...
সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে মারকুইস অ্যাকারম্যানের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে সাউথ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪৪ ওভার শেষে ১২৮...
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশের মেয়াদ আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ...
বাগেরহাটের সুন্দরবনের দুবলার চরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর