সোনারগাঁয়ে চালককে গুলি করে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চালককে গুলি করে সৌদি ফেরত প্রবাসী দেলোয়ার হোসেনের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়েলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন আষাড়িয়ারচর সেতুর ওপর এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই গুলিবিদ্ধ চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা যায়, জানা যায়, চাঁদপুর জেলার সদর উপজেলার পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেন মঙ্গলবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চাঁদপুর ফিরছিলেন। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর ব্রিজের ওপর তাকে বহনকারী নোহা গাড়ি পৌঁছালে পেছন দিক থেকে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িযোগে অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাত দল প্রবাসীর গাড়ির গতিরোধ করে।

এক পর্যায়ে নোহার চালকের সাথে ডাকাত দলের ধস্তাধস্তি হয়। পরে ডাকাত দলের এক সদস্য চালক ফিরোজ মিয়ার ডান হাতে এক রাউন্ড গুলি করে পাসপোর্ট, মোবাইল ফোন, সৌদি রিয়েল ও বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহ বলেন, সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি সংগঠিত করার চেষ্টাকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এতে তারা ডাকাতি সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। তবে ভুক্তভোগী প্রবাসী আহত হয়েছে এবং তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতে ডাকাতরা ব্যর্থ হয়েছে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলের জানিয়েছেন ভুক্তভোগী।   

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর