নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৪৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১১:১০ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল ও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। 

নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অবৈধভাবে মজুতকৃত আনুমানিক ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়। 

পরে তেলের ডিপো থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন অপর একটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তরকৃত প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহনকারী ব্যক্তি এ ৯ হাজার লিটার ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করার দাবি করলেও এর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। 

এ প্রেক্ষিতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত ডিজেল ও ফার্নেস অয়েল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর