দেশজুড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম

সারাদেশে ধারাবাহিক অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি ও মানবপাচারকারীসহ একাধিক দুর্ধর্ষ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং ৫ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে ২৮টি মামলার আসামি ও কুখ্যাত মাদক কারবারি মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে খুলনা মহানগরীর হরিণটানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. সুজন সরকারকে। সুজনের কাছ থেকে একটি শটগান, একটি ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে।

চট্টগ্রামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. সবুজকেও ৪৮ ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এছাড়া কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার অপহৃতকে উদ্ধারের পাশাপাশি দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পতেঙ্গা উপকূলে একটি মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ চারজন বাংলাদেশি ও পাঁচজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়, যা সাম্প্রতিক সময়ে ওই এলাকায় ইয়াবার সবচেয়ে বড় চালান।

র‍্যাব আরও জানায়, গত তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ৫১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৪ লাখ ৬৮ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

একাত্তর/আরএ
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর