চলন্ত বাসে অভিযান চালিয়ে অপহৃত শিশু উদ্ধার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৮ পিএম

আশুলিয়ায় অপহৃত ৩ বছরের শিশু সুমন হোসেনকে সিরাজগঞ্জে চলন্ত বাসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস থেকে অপহরণকারী আকাসী আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে অপহৃত শিশু ও গ্রেপ্তারকৃত নারীকে সিরাজগঞ্জ থেকে আশুলিয়া থানায় আনা হয়। অপহৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নারী দিনাজপুর জেলার কোতোয়ালী থানার ফুলতলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

পুলিশ জানান, অভিযুক্ত নারী কয়েকদিন আগে আশুলিয়ার কুরগাঁয়ে শিশু সুমনদের পাশের একটি কক্ষ ভাড়া নেয়। প্রতিবেশীর সূত্র ধরে মঙ্গলবার দুপুরে বাসা শিশুটিকে জামা কিনে দেয়ার কথা বলে বাইপাইলে নিয়ে আসে ওই নারী। পরে ঘরে ফেলে আসা টাকা আনতে আত্মীয়কে আবার বাসায় পাঠিয়ে দিয়ে শিশুকে অপহরণ করে নিয়ে যায়। 

আরও পড়ুন: কলেজছাত্র হত্যায় দুইজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

পরে মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে তারা অভিযান শুরু করে। পরে সিরাজগঞ্জ পুলিশের সহায়তায় মঙ্গলবার বিকেলে চলন্ত বাসে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করা হয়।

এই ঘটনায় শিশু সুমনের বাবা নাহিদ বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল ইসলাম।


একাত্তর/এসজে

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর