চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবারে শিক্ষার্থী অসুস্থ, থানায় জিডি

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি সরবরাহকারী প্রতিষ্ঠানকে আগামী ১৫ দিনের জন্য বনরুটি সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন ও সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২১৩টি বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার সরবরাহ করে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, বুধবার সদর উপজেলার সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সভা করেছে উপজেলা মনিটরিং কমিটি। ওই সভায় আগামী ১৫ দিনের জন্য বনরুটি সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ডিম, কলা সরবরাহ করতে পারবে। সরবরাহ করা ডিম ও কলা অভিভাবকদের নিয়ে গঠিত কমিটি যাচাই করে দেখবে মর্মে সিদ্ধান্ত হয়েছে। 

তিনি আরও বলেন, যে খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছিলো ওই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো ল্যাব টেস্টের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগেও গাক’র খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছিলো। পাশাপাশি গাককে খাবার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিলো। তবে নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনও আসেনি উপজেলা প্রশাসনের কাছে। এদিকে মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিছু সতর্কতা অবলম্বন করে গাককে পুনরায় খাবার সরবরাহের নির্দেশ দেয়া হয়। 

এদিকে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী অসুস্থের ঘটনায় থানায় জিডি করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা। 

বৃহস্পতিবার সকালে জিডিটি করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এর আগে বুধবার দুপুরে সালিম ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি খেয়ে ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। তাদের মধ্যে ১০ জনকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে সব শিক্ষার্থীই হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানান জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহবুব হাসান। 

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক নারীকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার অপতৎপরতা ভণ্ডুল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে...
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ছয়দিন আগে নিখোঁজ হওয়া শিশু দীন ইসলাম অবশেষে পরিবারের কাছে ফিরে এসেছে।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে পেন্টাজয়ী ব্রাজিল। দলের এমন নড়বড়ে পারফরম্যান্স নিয়ে যখন দেশজুড়ে নিন্দার ঝড়, ঠিক তখনই এক বিস্ফোরক ও রসাত্মক মন্তব্য করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর