চট্টগ্রাম বন্দর থেকে রেকর্ড কর আদায় চসিকের

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:২৪ পিএম

চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

সোমবার (২৯ জুন) বিকেলে নগরীর চসিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, দীর্ঘদিনের বকেয়া কর আদায়ে কার্যকর উদ্যোগ, ধারাবাহিক আলোচনা এবং প্রশাসনিক তৎপরতার ফলেই এই বিপুল পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই অর্থ আদায়ের মাধ্যমে চসিকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে, যা নগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম, সড়ক উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চসিকের ইতিহাসে এই কর আদায়কে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। মেয়র আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর নগর পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিতকরণ, রাজস্ব ব্যবস্থাপনায় গতি বৃদ্ধি এবং পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই সাফল্য তারই প্রতিফলন।

এসময় অনুষ্ঠানে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরবিএস
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ।
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর প্রেক্ষাপটে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার...
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, দেশের তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দিয়ে একটি বৈষম্যহীন, দক্ষ ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
হিউস্টনের মাঠে রাতে জাপানের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটেই বিশ্বকাপের শেষ ১৬-র টিকিট কাটতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ইতিহাস আর সাম্প্রতিক অতীত সেলেসাওদের মনে এক তীব্র কাঁপুনি ধরিয়ে...
ফিফা বিশ্বকাপের নকআউটের প্রথম পর্বের মঞ্চেই দেখা মিলছে এক পরম কাঙ্ক্ষিত ব্লকবাস্টার ধামাকার! মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে মঙ্গলবার সকাল ৭টায় যখন ফুটবলীয় যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মুখোমুখি হবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর